ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬,
সময়: ০১:০৬:৫৩ PM

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোটার।। করাপশনমিরর.কম
14-07-2026 07:07:39 AM
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব ও উত্তরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে তারা আন্দোলন শুরু করেন। জানা গেছে, সায়েন্সল্যাব এলাকায় সকাল ১১টা থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে দুপুর ১২টার দিকে তারা একত্রিত হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’, ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’সহ বিভিন্ন স্লোগান দেন। এইচএসসি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচিতেই অনুষ্ঠিত হবে : আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি
তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

তারা বলেন, কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট এবং কোথাও যোগাযোগ সমস্যার কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের অনেক আগেই বাসা থেকে বের হলেও নানা প্রতিবন্ধকতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি।