ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
সময়: ০৪:১১:৩৪ AM

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

স্টাফরিপোটার।।করাপশনমিরর.কম
20-09-2026 02:08:06 PM
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিসি তেজগাঁও ইবনে মিজান নিশ্চিত করেছেন।সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি তেজগাঁও বলেন, লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সিআইডির ফরেনসিক টিম আসছে।আমরা পরবর্তী আইননানুগ ব্যবস্থা নিচ্ছি।