ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬,
সময়: ১০:২১:৪৭ AM

জুলাই বিপ্লবের পর গত রাত কঠিন ছিল:জারা

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
23-05-2025 06:15:50 AM
জুলাই বিপ্লবের পর গত রাত কঠিন ছিল:জারা

জুলাই বিপ্লবের পর গত রাত সবচেয়ে কঠিন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘জুলাই বিপ্লবের পর গত রাত সবচেয়ে কঠিন ছিল। আমি এমন একটি বিষয় শেয়ার করতে চাই যা আমাকে জাগিয়ে রেখেছে।এটা কোনো দোষারোপ করার মুহূর্ত নয়। এটি প্রতিফলন করার একটি মুহূর্ত।’তিনি লেখেন, ‘রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে চরম ঝুঁকির মুখে ফেলছে। স্বল্পমেয়াদি হিসাব-নিকাশের জন্য এমন এক জাতির আশাকে আমরা ধ্বংস হতে দিতে পারি না, যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে।তিনি আরো লেখেন, ‘ইতিহাস আমাদের শেখায়— যারা পরিবর্তনকে ভয় পায়, তারা প্রায়ই বিভাজন ও মেরুকরণকে ব্যবহার করে পুরানো শাসনব্যবস্থাকে নতুন মুখোশে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমরা যেন সেটা এখানে ঘটতে না দিই। আমাদেরকে দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। এই বিপ্লব ছিল জনগণের।আর সেই জনগণের প্রতিই আমাদের দায়িত্ব— সংযম দেখানো, সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা। এই মুহূর্তটি যেন বিভেদের নয়, বরং ঐক্যের দিকে একটি মোড়বদলের প্রেরণা হয়ে ওঠে।’