ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬,
সময়: ০৬:২০:২৭ AM

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চান হাসনাত

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
08-06-2025 05:14:31 AM
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চান হাসনাত

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা নির্বাচনের সময় নির্ধারণকে ‘ইতিবাচক’ বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি বলেছেন, ‘নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ এলাকা কুমিল্লার দেবীদ্বারে জুলাই শহীদদের পরিবারের সঙ্গে দেখা করার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন অনুষ্ঠিত হবে।’ এর প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘প্রধান উপদেষ্টা এপ্রিলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, তা ইতিবাচক। তবে তার আগে জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।