ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
সময়: ০৫:০৪:৫২ AM

দায়িত্ব বাড়ল মঈন খান ও সালাহউদ্দিনের

স্টাফ রিপোটার।। করাপশন মিরর.কম
11-09-2026 01:27:05 PM
দায়িত্ব বাড়ল  মঈন খান ও সালাহউদ্দিনের

স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর দায়িত্ব বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঠানো প্রজ্ঞাপনে তথ্যটি জানানো হয়। এতে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয়–বিভাগসহ যেসব মন্ত্রণালয় ও বিভাগে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব মন্ত্রণালয় বা বিভাগে সংসদ বিষয়ক কার্যাবলী নিম্নরূপভাবে সম্পাদিত হবে।

এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অনুপস্থিত থাকলে এ দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান। তার অবর্তমানে এ দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।