ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
সময়: ০১:১৭:৩৪ PM

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪কেম
06-03-2025 11:27:35 AM
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য চলতি বছর ৮ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।তারা হলেন- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বামপন্থি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর) ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)। উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য স্বাধীনতা পদক দেওয়া হয়। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম সোনার পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।