ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬,
সময়: ০৪:২৯:৫৬ AM

মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে

স্টাফ রিপোটার।। করাপশনমিরর.কম
07-07-2026 10:59:24 AM
মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের দুই সপ্তাহ পার না হতেই সুখবর দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জানালেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সুখবর দেন মন্ত্রী। তিনি জানান, সোমবার (৬ জুলাই) থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও জানান, খুব শিগগির মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়েও সুখবর আসবে।