ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬,
সময়: ০৮:১৩:৪৮ PM

১মে উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালী

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
01-05-2025 07:35:10 AM
১মে উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালী

পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আজ সকাল ৮.৩০টায় রাজধানীর কাকরাইল মোড় থেকে বিশাল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। র‍্যালী কাকরাইল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মুহিব্বুল্লাহর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা নাজিমুদ্দিন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক,আতাউর রহমান সরকার,ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভুইয়া,মহানগরী উত্তরের সেক্রেটারি এ এইচ এম আতিকুর রহমান প্রমুখ।