ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
সময়: ০৯:৫১:৫৯ AM

শিক্ষা থেকে উপসচিব;পকেট সমিতির নেতারাই বেশি!

স্টাফ রিপোটার।। করাপশনমিরর.কম
29-06-2026 06:25:06 AM
শিক্ষা থেকে উপসচিব;পকেট সমিতির নেতারাই বেশি!

তারা ক্যাডারের স্বার্থে নিবেদিতপ্রাণ! মামলা-মোকদ্দমা ও দূরের কলেজে বদলিসহ সবকিছুতেই উচ্চকণ্ঠ। ক্যাডারের জন্য তাদের অবদানসমূহ ফেসবুক ও ঘরোয়া গ্রুপ মিটিংয়ের মাধ্যমে প্রচার করানোর জন্য কোরাস টিমও আছে। কিন্তু বাস্তবে শুধুই সুযোগের অপেক্ষা। সুযোগ পেলেই কোটায় উপসচিব পদে আবেদন করেন। এমনকি ক্যাডার সমিতির মহাসচিব নির্বাচিত হয়েও দুই গ্রেড নীচের বেতনের উপসচিব পদে আবেদন করার নজির রয়েছে। আওয়ামীলীগ আমলে দাপট দেখিয়ে শিক্ষা ক্যাডার সমিতির মহাসচিব হয়েও উপসচিব পদে আবেদনের নজির সৃষ্টি করেন অলিউল্লাহ মো. আজমতগীর। শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম-এর অনুসন্ধানী প্রতিবেদন আজমতগীরদের মুখোশ উন্মোচন হয় সমিতির সাধারণ সদস্যদের কাছে।

ওই প্রতিবেদন পাঠের পর যারা আজমতগীরের এহেন কাণ্ডকে সমিতির জন্য আত্মঘাতী ও সমিতির স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করে ফেসবুকে উচ্চকণ্ঠ ছিলেন তারাই সময়ের ব্যবধানে উপসচিব পদে অতি গোপনে আবেদন করেছেন। এবারও দৈনিক শিক্ষাডটকম-এর অনুসন্ধান। নাম পাওয়া গেছে ৩৬১ জনের। আবেদনের পদ্ধতি আগের মতোই গোপন। অথবা শেষদিনে ওয়েবসাইটে দেওয়া অথবা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার প্রশাসন ক্যাডার কর্মকর্তার হাতে পেনড্রাইভে এক তালিকা আর কাগজে আরেক তালিকা! অথবা উচ্চপর্যায়ের তদবির করানোর ক্ষমতাসম্পন্ন কোনো সম্ভাবনাময়ী সহকর্মীর নামটা তালিকা থেকে ডিলিট করে দেওয়া ইত্যাদি উপসর্গ আগের মতোই। জুলাই স্পিরিট চুলায়!

চৎবংরফবহপু টহরাবৎংরঃু ধফসরংংরড়হ (৩০০ী২৫০)
অনুসন্ধানে জানা গেছে, ডিআইএসহ যেসব দপ্তর থেকে গরীব এমপিওভুক্ত শিক্ষকদের পকেট কেটে রাতারাতি টাকাওয়ালা বনে যাওয়ার সুযোগ রয়েছে সেসব দপ্তরে চাকরি করে কেন্দ্রীয় একক ক্যাডার সমিতি তছনছ করে ১৬, ১৭ ও ২৪ ব্যাচ, ২৬ ব্যাচ ইত্যাদি পকেট ও সমিতির জন্য আত্মঘাতী উপ-সমিতির সৃষ্টি হয় আওয়ামী লীগ আমলে। এবারও মূল সমিতির বাইরের ব্যাচ নামক পকেট সমিতির নেতারাই উপসচিব হওয়া দৌড়ে এগিয়ে। তালিকায় পকেট সমিতির নেতাদের নাম বেশি।

 বর্তমানে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ ও অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ নেওয়ার রেওয়াজ বিদ্যমান। সেই অনুযায়ী গত ৭ই এপ্রিলের মধ্যে পদোন্নতিযোগ্য শিক্ষকদের তালিকা পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মেধা, দক্ষতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে বিসিএস ৩১ ব্যাচ পর্যন্ত যেসব কর্মকর্তা সিনিয়র স্কেল পদে ন্যূনতম ৫ বছর এবং সংশ্লিষ্ট ক্যাডার সদস্য হিসেবে অন্যূন ১০ বছর চাকরি পূর্ণ করেছেন, তারা এই পদোন্নতির সুযোগ পাবেন।

বর্তমানে দেশে ২৬টি ক্যাডার সার্ভিস আছে। এসব সার্ভিসের কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিব পদোন্নতির সময় ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডার কর্মকর্তা এবং ২৫ শতাংশ অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের মধ্য থেকে নেওয়া হয়।

মাউশি অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বি. এম. আব্দুল হান্নান বলেন, পদোন্নতিযোগ্যদের ৩৬১ জনের তালিকা গত রোববার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তালিকায় ২৪সহ কয়েকটি ব্যাচ নেতাদের নামই বেশি।