ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬,
সময়: ০৬:৪২:১১ PM

প্রধানমন্ত্রীর চীন সফর সফল হয়েছে: চীনা রাষ্ট্রদূত

স্টাফ রিপোটার।। করাপশনমিরর.কম
02-07-2026 07:42:20 AM
প্রধানমন্ত্রীর চীন সফর সফল হয়েছে: চীনা রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ‘সম্পূর্ণভাবে সফল’ হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর বারিধারাস্থ চীনা দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।চীনা রাষ্ট্রদূত বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই দেশের নেতাদের অর্জিত ঐকমত্য বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে এই সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে।চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে। এর মধ্যে চীন-বাংলাদেশ সরাসরি সংযোগ এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

গত ২২ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সফরে দুই দেশের মধ্যে বেশকিছু সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।এরআগে গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে চীনে যান তিনি।