ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
সময়: ০৫:১২:৪৯ PM

মহাসচিব ও সদস্য পদ ছাড়লেন মির্জা ফখরুল

স্টাফ রিপোটার।। করাপশনমিরর.কম
13-08-2026 09:27:19 AM
মহাসচিব ও সদস্য পদ ছাড়লেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় মহাসচিব ও দলীয় সদস্য পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য জানা গেছে। দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থীতার কথা ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।একটু পর মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে জানান রিজভী। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
তিনি বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রিজভী আরও বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করেন।

দলের মহাসচিব হিসেবে ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন মির্জা ফখরুল। এর আগে ২০১১ সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। দীর্ঘ সময় ধরে দলের কঠিন রাজনৈতিক সময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ভোট হবে ২০ আগস্ট।